যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে আনা হয়েছে। সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
এর আগে স্থানীয় সময় শনিবার রাতে অরল্যান্ডো বিমানবন্দর থেকে মরদেহবাহী বিমানটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। দুবাই হয়ে দীর্ঘ যাত্রা শেষে সেটি ঢাকায় অবতরণ করে।
বিমানবন্দরে সকাল থেকেই লিমনের স্বজনরা উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চান এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকারের কাছে আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই বাংলাদেশি শিক্ষার্থী—জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি—নিখোঁজ হন। পরে ২৪ এপ্রিল পুলিশ লিমনের মরদেহ উদ্ধার করে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

