সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারীসহ ৮ নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (৩ মে) ভোর প্রায় ৬টার দিকে দক্ষিণ সুরমার তেলিবাজার ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহতরা একটি পিকআপ ভ্যানে করে সুনামগঞ্জে নির্মাণকাজে যোগ দিতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রিয়াজুল কবির নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

