ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান আগামীকাল অনুষ্ঠিত হবে। এ তথ্য জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।
শনিবার (২ মে) সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইং জানায়, রোববার (৩ মে) সংসদ ভবনের পূর্ব ব্লকের নিচতলায় শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংরক্ষিত নারী আসনের ৪৯ জন সংসদ সদস্যের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
প্রকাশিত গেজেট অনুযায়ী, নির্বাচিতদের মধ্যে বিএনপি ও তাদের জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র সংসদ সদস্যদের জোট থেকে ১ জন রয়েছেন।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

