AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোয়িংয়ের সঙ্গে বিমানের উড়োজাহাজ ক্রয় চুক্তি হচ্ছে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৩৪ পিএম, ২৯ এপ্রিল, ২০২৬

বোয়িংয়ের সঙ্গে বিমানের উড়োজাহাজ ক্রয় চুক্তি হচ্ছে

জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং-এর সঙ্গে উড়োজাহাজ ক্রয়ের একটি বড় চুক্তি সই করতে যাচ্ছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

প্রস্তাবিত এই চুক্তির আওতায় প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারে (প্রায় ৩৭ হাজার কোটি টাকা) মোট ১৪টি নতুন উড়োজাহাজ কেনা হবে। এর মধ্যে রয়েছে আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স জেট।

চুক্তি সই অনুষ্ঠানে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, কূটনীতিক ও বিমান চলাচল খাতের সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

বিমানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কায়জার সোহেল আহমেদ এবং বোয়িংয়ের পক্ষে স্বাক্ষর করবেন প্রতিষ্ঠানটির প্রতিনিধি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে।

বিমান সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির সঙ্গে উড়োজাহাজ ক্রয় চুক্তি সই অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মিজ আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন উপস্থিত থাকবেন।

ওই চুক্তি জাতীয় বিমান সংস্থাটির আধুনিক ইতিহাসে সবচেয়ে বড় বিমানবহর সম্প্রসারণ পদক্ষেপ হবে বলে আশা করা হচ্ছে।

বিমানের কর্মকর্তারা জানান, দেশে যাত্রী চাহিদা ক্রমাগত বাড়তে থাকায় বিমানবহর আধুনিকীকরণ, দূরপাল্লার সক্ষমতা বৃদ্ধি এবং আঞ্চলিক কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে এই উড়োজাহাজ অর্ডার দেওয়া হয়েছে।

তাদের মতে, প্রশস্ত বডির ড্রিমলাইনার বিমানগুলো ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার দীর্ঘ রুটে সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যদিকে, বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানগুলো আঞ্চলিক ও স্বল্প দূরত্বের রুটে কার্যক্রম পরিচালনায় সহায়ক হবে।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!