AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হজে ১ বাংলাদেশির মৃত্যু, পৌঁছেছেন ২০৫৫৩ জন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৩৮ এএম, ২২ এপ্রিল, ২০২৬

হজে ১ বাংলাদেশির মৃত্যু, পৌঁছেছেন ২০৫৫৩ জন

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে নইম উদ্দীন মন্ডল (৭৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এদিকে বাংলাদেশ থেকে মোট ২০ হাজার ৫৫৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তারা সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৫১টি ফ্লাইটে সেখানে যান।

বুধবার (২২ এপ্রিল) প্রকাশিত সর্বশেষ হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনের আইটি হেল্প ডেস্ক, যা এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করে, জানায়-বুধবার রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত Biman Bangladesh Airlines-এর ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৮৫৫ জন, Saudia-এর ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৫ জন এবং Flynas-এর ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৬৯৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

এদের মধ্যে ২ হাজার ৮৩০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ১৭ হাজার ৬৯৩ জন বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরবে গেছেন।
এদিকে চলতি বছর পবিত্র হজপালনে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ১ বাংলাদেশি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নইম উদ্দীন মন্ডল নামে ওই ব্যক্তির বাড়ি জয়পুরহাট সদর উপজেলায়।

গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ দিন ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদির উদ্দেশে যাত্রা করে। আগামী ২১ মে শেষ হবে এ ফ্লাইট পরিচালনা। ৩০ মে থেকে পুনরায় হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ হবে ৩০ জুন।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ করতে যাবেন ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭৩ হাজার ৯৩৫ জন।

 

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!