AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:৪৪ পিএম, ১২ এপ্রিল, ২০২৬

কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী

জুলাই গণঅভ্যুত্থানকালীন একটি হত্যাচেষ্টা মামলায় জামিন পাওয়ার পর বিকেলে কারামুক্ত হয়েছেন সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার বিষয়টি নিশ্চিত করে জানান, জামিননামা পৌঁছানোর পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কারাগার ত্যাগ করেন।

এর আগে গত ৭ এপ্রিল ভোরে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। একইদিনে তাকে জুলাই আন্দোলনের সময়কার আশরাফুল হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মামলাটিতে তার বিরুদ্ধে দুটি হত্যাচেষ্টা ও চারটি হত্যা মামলার অভিযোগ রয়েছে। তবে রোববার দুপুরে আদালত থেকে জামিন পাওয়ার পর তার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানান আসামিপক্ষের আইনজীবী এ বি এম হামিদুল মিজবাহ।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই আজিমপুর এলাকায় আন্দোলন চলাকালে হামলার ঘটনায় আশরাফুল ওরফে ফাহিম গুলিবিদ্ধ হন। এ ঘটনায় গত বছরের ২৫ মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনকে আসামি করে মামলা করা হয়, যেখানে শিরীন শারমিন চৌধুরী ৩ নম্বর আসামি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি জনসমক্ষে আসেননি। গ্রেপ্তারের পর তার রিমান্ড আবেদন নাকচ করে আদালত তাকে কারাগারে পাঠিয়েছিল।


একুশে সংবাদ/যাবিদ

Link copied!