AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৫৬ পিএম, ৯ এপ্রিল, ২০২৬

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ

বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ (৯ এপ্রিল) মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রশংসা করেন।

বৈঠকে উভয়পক্ষ শ্রমবাজার, দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে শ্রমিকদের সুরক্ষা ও স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া দুই দেশের মধ্যে শিক্ষক বিনিময় ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়, যা জনগণের মধ্যে সম্পর্ক আরও গভীর করবে বলে আশা প্রকাশ করা হয়।

বৈঠকের এক পর্যায়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মালয়েশিয়া সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

দুই পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে এবং ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!