AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘জাতির পিতা’র পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:২৯ পিএম, ৮ এপ্রিল, ২০২৬

‘জাতির পিতা’র পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল

‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯’ রহিত করে জাতীয় সংসদে একটি বিল পাস হয়েছে। এর ফলে ওই আইনের অধীনে শেখ পরিবারের সদস্যদের জন্য প্রদত্ত বিশেষ রাষ্ট্রীয় নিরাপত্তা ও অন্যান্য সুবিধা বাতিল হলো।

বুধবার (৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের ১১তম দিনের অধিবেশনে বিলটি কণ্ঠভোটে পাস হয়। বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

বিলে বলা হয়, ২০০৯ সালে প্রণীত ওই আইনের আওতায় একটি নির্দিষ্ট পরিবারের সদস্যদের জন্য বিশেষ নিরাপত্তা ও সুবিধা প্রদান করা হয়েছিল, যা বৈষম্যমূলক ছিল বলে মনে করা হয়। এই বৈষম্য দূর করতেই আইনটি রহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা একটি অধ্যাদেশের মাধ্যমে আইনটি বাতিলের প্রক্রিয়া শুরু হয়, যা পরে সংসদে বিল আকারে উপস্থাপন করে চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হলো।

উল্লেখ্য, পূর্ববর্তী আইনের আওতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবিত দুই কন্যা ও তাদের পরিবারের সদস্যরা আজীবন বিশেষ নিরাপত্তা, রাষ্ট্রীয় বাসভবনসহ বিভিন্ন সুবিধা পেয়ে আসছিলেন।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!