AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:০৭ পিএম, ৫ এপ্রিল, ২০২৬

১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার

দেশের হতদরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৪৯৫টি উপজেলায় ৫৫ লাখ পরিবারকে প্রতি কেজি ১৫ টাকা দরে চাল দেওয়া হচ্ছে।

রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের অষ্টম দিনে নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফীর এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান খাদ্যমন্ত্রী মো. আব্দুল বারী।

মন্ত্রী জানান, কর্মসূচির আওতায় প্রতি পরিবারকে মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে ১০ লাখ টন চাল বরাদ্দ রাখা হয়েছে।

তিনি আরও বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের চাহিদার পরিপ্রেক্ষিতে টিসিবির ফ্যামিলি কার্ডধারীদের মধ্যেও চাল বিতরণ করা হচ্ছে। বর্তমানে ৬৭ লাখ ৬৬ হাজার ৬৬৭টি পরিবারকে প্রতি কেজি ৩০ টাকা দরে মোট ৩৩ হাজার ৮৩৩ টন চাল সরবরাহ করা হচ্ছে।

খাদ্যমন্ত্রী জানান, এই কর্মসূচির আওতায় বছরে ছয় মাস—আগস্ট থেকে নভেম্বর এবং মার্চ ও এপ্রিল—চাল বিতরণ করা হয়।

তিনি আরও জানান, চলতি অর্থবছরে এখন পর্যন্ত ৭ দশমিক ৯৩ লাখ টন চাল বিতরণ করা হয়েছে, যা মোট বরাদ্দের ৭৯ দশমিক ২৫ শতাংশ।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!