AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:২৯ পিএম, ২৯ মার্চ, ২০২৬

প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার

প্রিপেইড মিটার ব্যবহারকারীদের কাছ থেকে নেওয়া মাসিক মিটার ভাড়া বা রক্ষণাবেক্ষণ চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে দীর্ঘদিনের গ্রাহক অসন্তোষের অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।

রোববার (২৯ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, প্রিপেইড মিটারে অতিরিক্ত চার্জ আদায় নিয়ে দীর্ঘদিন ধরে গ্রাহকদের মধ্যে অসন্তোষ ছিল। বিষয়টি পর্যালোচনা করে জনবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে এই মিটার চার্জ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা দ্রুত কার্যকর করা হবে।

বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীরা মাসিক রিচার্জের সময় নির্দিষ্ট পরিমাণ টাকা মিটার ভাড়া বা রক্ষণাবেক্ষণ খাতে পরিশোধ করে থাকেন। এ নিয়ে দীর্ঘদিন ধরেই গ্রাহকদের মধ্যে অসন্তোষ ছিল।

অনেক গ্রাহকের অভিযোগ ছিল, মিটারের প্রকৃত মূল্য আগেই পরিশোধ হয়ে গেলেও বছরের পর বছর অতিরিক্ত চার্জ কেটে নেওয়া হচ্ছে।

বিদ্যুৎ মন্ত্রণালয়ের মতে, পূর্ববর্তী সময়ে মিটার ক্রয় ও ব্যবস্থাপনায় কিছু অসঙ্গতির কারণে তৈরি হওয়া ব্যয়ের চাপ গ্রাহকদের ওপর আরোপ করা হয়েছিল। তবে বর্তমান সিদ্ধান্তের মাধ্যমে বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ও জনস্বার্থ নিশ্চিত করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!