AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৫৩ এএম, ২১ মার্চ, ২০২৬

তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। শুক্রবার (২০ মার্চ) ফোনালাপে দুই নেতার মধ্যে উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতায় প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় এই তথ্য জানায়।

দু‍‍`দেশের মধ্যে ঐতিহাসিক, ভ্রাতৃত্বপূর্ণ ও পারিবারিক সম্পর্কের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে পাকিস্তানের দৃঢ় প্রতিশ্রুতির বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আশ্বস্ত করেন।
উভয় নেতা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক উন্নয়ন এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন এবং মতপার্থক্য ও বিরোধ নিরসনে সংলাপ ও কূটনৈতিক পথ অনুসরণ করার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে ঈদের শুভেচ্ছা জনান এবং সেদেশের জনগণকেও শুভেচ্ছা জানান।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!