AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:০০ পিএম, ১৮ মার্চ, ২০২৬

যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঈদের দিন প্রধানমন্ত্রী তারেক রহমান কূটনীতিক, শিক্ষাবিদ ও দেশের সর্বস্তরের নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সকাল ১০টায় এ অনুষ্ঠান শুরু হবে।

বুধবার (১৮ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী সকালেই জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। এরপর তিনি যমুনায় গিয়ে কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

এরপর তিনি মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, আলেম-ওলামা, শিল্পী-সাহিত্যিক এবং উচ্চ পদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তাসহ দেশের সকল স্তরের মানুষদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের সঙ্গে শেরে বাংলানগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!