AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পয়লা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৪৯ পিএম, ১৭ মার্চ, ২০২৬

পয়লা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী পয়লা বৈশাখে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের দিন টাঙ্গাইল সদর উপজেলায় কৃষকদের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে।

মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে ‘কৃষক কার্ড’ প্রণয়ন সংক্রান্ত সেলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি জানান, উদ্বোধনের দিন টাঙ্গাইল সদরসহ মোট ১১টি উপজেলায় একযোগে এই কার্যক্রম শুরু হবে। প্রথম পর্যায়ে এসব এলাকার ২১ হাজার ৫০০ কৃষকের কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে।

সরকারি এই উদ্যোগের আওতায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের চাষি ও খামারিরা ‘কৃষক কার্ড’ পাবেন। এটি ব্যাংকিং ডেবিট কার্ডের মতো কাজ করবে। বিশেষ করে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য বছরে আড়াই হাজার টাকা প্রণোদনা দেওয়া হবে, যা দিয়ে তারা সার, বীজ, কীটনাশক ও পশুখাদ্য কিনতে পারবেন।

টাঙ্গাইল ছাড়াও পঞ্চগড়, বগুড়া, ঝিনাইদহ, পিরোজপুর, কক্সবাজার, কুমিল্লা, জামালপুর, রাজবাড়ী ও মৌলভীবাজারের নির্দিষ্ট উপজেলাগুলোতে এই কার্যক্রম চালু করা হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই কার্ড চালুর মাধ্যমে কৃষকদের একটি নির্ভরযোগ্য ডাটাবেজ তৈরি হবে এবং ভর্তুকি, ঋণ ও অন্যান্য সরকারি সহায়তা আরও স্বচ্ছ ও কার্যকরভাবে বিতরণ করা সম্ভব হবে।

বৈঠকে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, খাদ্যসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!