AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৬ মার্চের অগ্রিম টিকিট


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৯:২২ এএম, ১৬ মার্চ, ২০২৬

ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৬ মার্চের অগ্রিম টিকিট

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ফিরতি যাত্রা নিশ্চিত করতে অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। সোমবার (১৬ মার্চ) বিক্রি করা হচ্ছে আগামী ২৬ মার্চের ট্রেনযাত্রার টিকিট।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এবারও শতভাগ অনলাইনের মাধ্যমে অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। সার্ভারের ওপর চাপ কমাতে অঞ্চলভেদে দুই ধাপে টিকিট বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।

সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের ২৬ মার্চের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনের একই দিনের টিকিট বিক্রি শুরু হবে।

ঈদের পর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে গত ১৩ মার্চ থেকে। সেই ধারাবাহিকতায় আজ পাওয়া যাচ্ছে ২৬ মার্চের টিকিট। এছাড়া ১৭, ১৮ ও ১৯ মার্চ যথাক্রমে ২৭, ২৮ ও ২৯ মার্চের টিকিট বিক্রি করা হবে।

ফিরতি টিকিট বিক্রির সময়সূচি:

  • ১৩ মার্চ → ২৩ মার্চের টিকিট

  • ১৪ মার্চ → ২৪ মার্চের টিকিট

  • ১৫ মার্চ → ২৫ মার্চের টিকিট

  • ১৬ মার্চ → ২৬ মার্চের টিকিট

  • ১৭ মার্চ → ২৭ মার্চের টিকিট

  • ১৮ মার্চ → ২৮ মার্চের টিকিট

  • ১৯ মার্চ → ২৯ মার্চের টিকিট

টিকিট কেনার পদ্ধতি

যাত্রীরা ‘রেল সেবা’ অ্যাপ অথবা বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন। ওয়েবসাইটে প্রবেশ করে ই-মেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর ভ্রমণের তারিখ, যাত্রা শুরুর স্টেশন, গন্তব্য এবং শ্রেণি নির্বাচন করে টিকিট খোঁজা যাবে।

এরপর ট্রেনের আসন খালি থাকলে পছন্দের সিট নির্বাচন করে ভিসা, মাস্টারকার্ড বা বিকাশের মাধ্যমে মূল্য পরিশোধ করা যাবে। পেমেন্ট সম্পন্ন হলে ই-টিকিট স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হবে এবং যাত্রীর ই-মেইলেও টিকিটের কপি পাঠানো হবে।

পরে সেই ই-টিকিটের প্রিন্ট কপি ও ফটো আইডি দেখিয়ে সংশ্লিষ্ট স্টেশন থেকে ভ্রমণের আগে ছাপানো টিকিট সংগ্রহ করা যাবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!