AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:২০ এএম, ১৬ মার্চ, ২০২৬

ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটিতে যাচ্ছেন। ঈদের আগে তাদের শেষ কর্মদিবস আজ (সোমবার)। একই সঙ্গে অনেক বেসরকারি প্রতিষ্ঠানেও আজ থেকে ঈদের ছুটি শুরু হচ্ছে।

সরকারের পূর্বঘোষিত ছুটির সঙ্গে অতিরিক্ত একটি দিন যোগ হওয়ায় এবার দীর্ঘ ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। গত ৫ মার্চ অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ১৮ মার্চ ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন করা হয়। এর ফলে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিন সরকারি অফিস বন্ধ থাকবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে জনপ্রশাসন মন্ত্রণালয় আগেই ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করেছিল। এর আগে ১৭ মার্চ পবিত্র শবে কদরের সরকারি ছুটি থাকায় এবং ১৮ মার্চ অতিরিক্ত ছুটি ঘোষণার ফলে এবার টানা সাত দিনের ছুটি মিলছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ মার্চ জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, কার্যবণ্টন বিধিমালা ১৯৯৬ অনুযায়ী মন্ত্রণালয়ের ক্ষমতাবলে নির্বাহী আদেশে এই ছুটি ঘোষণা করা হয়েছে।

ঘোষিত ছুটির সময় দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ বেশিরভাগ বেসরকারি অফিস বন্ধ থাকবে।

তবে জরুরি সেবাগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে। এর মধ্যে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং সংশ্লিষ্ট পরিবহন সেবা অন্তর্ভুক্ত। এছাড়া হাসপাতাল, জরুরি চিকিৎসা সেবা, চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহনও চালু থাকবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!