AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ছুটিতে আসা প্রবাসীদের ভিসা মেয়াদ বৃদ্ধির নির্দেশনা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:৪৭ পিএম, ১৪ মার্চ, ২০২৬

ছুটিতে আসা প্রবাসীদের ভিসা মেয়াদ বৃদ্ধির নির্দেশনা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে ছুটিতে এসে আটকে পড়া প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় শনিবার (১৪ মার্চ) এ বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইরান-ইসরায়েল যুদ্ধে প্রভাবিত অঞ্চলে অবস্থানরত এবং দেশে ছুটিতে থাকা বাংলাদেশি কর্মীদের মধ্যে যাদের ভিসার মেয়াদ ইতোমধ্যেই শেষ হয়েছে বা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তারা সংশ্লিষ্ট দেশে গিয়ে ভিসা নবায়ন করতে পারছেন না। এ পরিস্থিতিতে নিম্নরূপ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে—

সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও বাহরাইন: দেশে আসা কর্মীগণ তাদের নিয়োগকর্তা, স্পন্সর বা কফিলের মাধ্যমে অনলাইনে আবেদন করে ভিসা নবায়ন করতে পারবেন।

কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত: ইতোমধ্যেই যেসব এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শেষ হওয়ার পথে আছে, সেগুলোর মেয়াদ এক মাস বৃদ্ধি করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে দেশে ছুটিতে থাকা প্রবাসীরা নিরাপদে অবস্থান করতে পারবেন এবং তাদের কর্মসংস্থান সংক্রান্ত জটিলতা দূর হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!