আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রির পর এবার শুরু হয়েছে ঈদ শেষে ফেরার যাত্রার টিকিট বিক্রি। শুক্রবার (১৩ মার্চ) সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ে ঈদফেরত যাত্রীদের জন্য অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে।
রেলওয়ের তথ্য অনুযায়ী, আজ ২৩ মার্চের যাত্রার টিকিট পাওয়া যাচ্ছে। পর্যায়ক্রমে ২৪ মার্চের টিকিট ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ বিক্রি করা হবে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদ উপলক্ষে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। যাত্রীরা নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্ম থেকে এসব টিকিট সংগ্রহ করতে পারবেন।
বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি করা হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

