AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাষ্ট্রপতির ভাষণ,বিরোধী দলের ওয়াকআউট


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:০১ পিএম, ১২ মার্চ, ২০২৬

রাষ্ট্রপতির ভাষণ,বিরোধী দলের ওয়াকআউট

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ চলাকালে প্রতিবাদ জানিয়ে সংসদ থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা।

বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান। এ সময় বিরোধী দলের সদস্যরা প্রতিবাদ জানিয়ে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে যান এবং স্লোগান দিতে থাকেন।

প্ল্যাকার্ডগুলোতে বাংলা ও ইংরেজিতে বিভিন্ন স্লোগান লেখা ছিল, যার মধ্যে জুলাই আন্দোলনের প্রসঙ্গও উল্লেখ করা হয়।

সংসদ কক্ষে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে স্পিকার সংসদ সদস্যদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। এ সময় রাষ্ট্রপতি সংসদ কক্ষে প্রবেশ করেন এবং স্পিকারের অনুরোধে ভাষণ শুরু করেন।

তবে রাষ্ট্রপতির ভাষণ চলাকালেই বিরোধী দলের সংসদ সদস্যরা নিজেদের আসন ছেড়ে উঠে দাঁড়ান এবং প্রতিবাদ জানিয়ে সংসদ কক্ষ ত্যাগ করেন। রাষ্ট্রপতি তখন তার বক্তব্য অব্যাহত রাখছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!