রাজধানীর মিরপুরে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
সোমবার (৯ মার্চ) দুপুরে মিরপুর-২ নম্বর এলাকায় স্টেডিয়ামের বিপরীত পাশে অবস্থিত ১১ তলা ভবন ‘এল এ প্লাজা’র তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথম ইউনিট ১টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়। পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত দুইটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হচ্ছে।
তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

