AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:২৩ পিএম, ৮ মার্চ, ২০২৬

১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা সহজ করতে ১৮ মার্চ (বুধবার) অতিরিক্ত সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে রোববার (৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, শবে কদর ও ঈদুল ফিতরের আগে-পরে নির্ধারিত ছুটির মাঝে ১৮ মার্চ নির্বাহী আদেশে একদিনের সরকারি ছুটি দেওয়া হয়েছে। এর ফলে এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিন ছুটি উপভোগ করবেন।

এর আগে ৫ মার্চ অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ঈদের আগে ১৮ মার্চ ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ছুটির সময় সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে জরুরি সেবাসমূহ এ ছুটির আওতার বাইরে থাকবে।

বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর পরিচালনা, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা, ডাক বিভাগসহ সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা স্বাভাবিক দায়িত্ব পালন করবেন।

এছাড়া হাসপাতাল, চিকিৎসা সেবা এবং এ খাতে নিয়োজিত চিকিৎসক-কর্মচারী ও ওষুধসহ চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহনও ছুটির আওতার বাইরে থাকবে। জরুরি দায়িত্বে নিয়োজিত অন্যান্য দপ্তরও তাদের কার্যক্রম চালু রাখবে।

ব্যাংকিং কার্যক্রম পরিচালনা বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। আদালতের কার্যক্রম সম্পর্কিত নির্দেশনা দেবে সুপ্রিম কোর্ট। আর বেসরকারি শিল্প-কারখানা ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় সিদ্ধান্ত জানাবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। রমজান মাস ৩০ দিন পূর্ণ হলে ঈদ অনুষ্ঠিত হবে ২১ মার্চ।

সরকারের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি। এর আগে ১৯ ও ২০ মার্চ এবং পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারিত ছিল। ১৭ মার্চ শবে কদরের ছুটির সঙ্গে ১৮ মার্চ অতিরিক্ত ছুটি যুক্ত হওয়ায় এবার সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি পাচ্ছেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!