AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:২৪ পিএম, ৮ মার্চ, ২০২৬

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে নিয়ে মানহানিকর বক্তব্য ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।

রোববার (৮ মার্চ) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে এ আবেদন করেন রাজধানীর রমনা থানা বিএনপির সভাপতি মো. আশরাফুল ইসলাম।

বাদীপক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার আবেদন আদালতে জমা দেওয়া হয়েছে এবং বেলা ১১টার দিকে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মামলার আবেদনে অভিযোগ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে মির্জা আব্বাসের কাছে পরাজিত হন। এরপর থেকেই তিনি বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন সংবাদমাধ্যমে মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা, মানহানিকর ও আপত্তিকর বক্তব্য দিয়ে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বাদীর দাবি, গত ৫ মার্চ ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি বক্তব্য বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রকাশিত হয়, যেখানে মির্জা আব্বাসকে নিয়ে অবমাননাকর মন্তব্য করা হয়েছে। এতে তার ব্যক্তিগত সম্মান ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ করা হয়।

মামলার আবেদনে আরও বলা হয়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব বক্তব্য প্রচার করে মির্জা আব্বাসের সুনাম ও রাজনৈতিক অবস্থান ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় তা মানহানিকর বলে দাবি করেছেন বাদী।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!