নিয়ম মেনে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ হয়নি বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
বৃহস্পতিবার (৫ মার্চ) ধানমন্ডির মাইডাস সেন্টারে এই সংবাদ সম্মেলনের এ কথা বলেন তিনি।
টিআইবি নির্বাহী পরিচালক বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের তথ্যের অবাধ প্রবাহ না থাকলে দুর্নীতি প্রতিরোধ কঠিন হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের বিষয়ে তিনি বলেন,নিয়ম মেনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ হয়নি, সরকারের উচিত এই নিয়োগ বাতিল করা।
এ সময়, শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট সুবিধা না নেয়া এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত গাড়ি ব্যবহারে সিদ্ধান্ত সুশাসনের জন্য ইতিবাচক বলে মন্তব্য করেন তিনি।
ড. ইফতেখারুজ্জামান বলেন, স্বল্প সময়ে সরকারের গৃহীত নানা পদক্ষেপ জনমনে আশার সঞ্চার করেছে। বিভিন্ন দপ্তরে দলীয় লোকের গায়ের জোরে প্রবেশের ধারা দেশের জন্য ভালো ফল বয়ে আনবে না।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

