AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৫ দিনে শাহজালাল বিমানবন্দরে ১৭৩ ফ্লাইট বাতিল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৫২ পিএম, ৪ মার্চ, ২০২৬

৫ দিনে শাহজালাল বিমানবন্দরে ১৭৩ ফ্লাইট বাতিল

ইরানে সামরিক হামলার জেরে মধ্যপ্রাচ্যে চলমান অস্থির পরিস্থিতির কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচলে বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি হয়েছে। সর্বশেষ বুধবার (৪ মার্চ) আরও ২৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা এখনো বন্ধ থাকায় গত ২৮ ফেব্রুয়ারি থেকে এসব রুটে ফ্লাইট চলাচল স্থগিত রয়েছে। এর ফলে পাঁচ দিনে মোট ১৭৩টি ফ্লাইট বাতিল হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি এবং ৪ মার্চ ২৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বুধবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে— কাতার এয়ারওয়েজের ৪টি, কুয়েত এয়ারওয়েজের ২টি, জাজিরা এয়ারওয়েজের (কুয়েত) ২টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ) ৮টি, এমিরেটসের ৫টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট।

ফ্লাইট বাতিলের কারণে মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে ফেরত আসা যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরা ছুটি শেষে কর্মস্থলে ফিরতে না পারায় অনিশ্চয়তার মুখে পড়েছেন। অনেকেই টিকিট পুনঃনির্ধারণ ও নতুন ফ্লাইট সূচির অপেক্ষায় রয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশসীমা পরিস্থিতি স্বাভাবিক হলে ধাপে ধাপে ফ্লাইট চলাচল পুনরায় শুরু করা হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!