AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৩৬ পিএম, ৪ মার্চ, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মতালেব সাজ্জাদ মাহমুদ।

বুধবার (৪ মার্চ) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উভয়ের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময় হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী আনসার ও ভিডিপি সদস্যদের দেশপ্রেম, শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। তিনি দেশের শান্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণে এবং জনগণের কল্যাণে বাহিনীটির জনসেবামূলক কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেন।

এ সময় আনসার ও ভিডিপির চলমান ও ভবিষ্যৎ উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হন প্রধানমন্ত্রী। বাহিনীটির উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান।

 

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!