AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, যেভাবে কাটবেন


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৯:৫১ এএম, ৩ মার্চ, ২০২৬

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, যেভাবে কাটবেন

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনযাত্রীদের জন্য অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রির মাধ্যমে এই কার্যক্রমের সূচনা হয়। আজ টিকিট সংগ্রহকারী যাত্রীরা আগামী ১৩ মার্চ যাত্রা করতে পারবেন।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পর্যায়ক্রমে পরবর্তী তারিখগুলোর টিকিট বিক্রি করা হবে। ১৪ মার্চের টিকিট পাওয়া যাবে ৪ মার্চ, ১৫ মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ।

ঈদযাত্রায় সব টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে সময়সূচিও নির্ধারণ করা হয়েছে। এর আওতায় পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে পাওয়া যাবে।

রেলওয়ে কর্তৃপক্ষ আশা করছে, এই ব্যবস্থার ফলে ঈদযাত্রায় টিকিট সংগ্রহ প্রক্রিয়া আরও সহজ ও সুশৃঙ্খল হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!