প্রবাসীদের মরদেহ দেশে বিনামূল্যে আনার উদ্যোগ নেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রতিমন্ত্রী নুরুল হক নুর এই তথ্য জানান।
তিনি বলেন, প্রবাসীদের মরদেহ বিমানবন্দর থেকে তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দিতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের দুটি নতুন ফ্রিজিং অ্যাম্বুলেন্স চালু করা হয়েছে। এর আগে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে তিনটি গাড়ি ব্যবহার করা হচ্ছিল। নতুন দুটি যুক্ত হওয়ায় দ্রুততম সময়ে মরদেহ স্থানান্তর সম্ভব হবে।
প্রতিমন্ত্রী আরও জানান, প্রবাসীদের মরদেহ দেশে আসার পর পরিবারকে ৩০–৩৫ হাজার টাকা সহায়তা হিসেবে প্রদান করা হয়। এছাড়া প্রবাসী কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (BMET) মাধ্যমে রেজিস্ট্রেশন করলেও ১৩ লাখ টাকার আর্থিক সহায়তা পাওয়া যায়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

