AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মন্ত্রণালয়কে ঘিরে যে দুর্নীতির অভিযোগ রয়েছে দূর করতে চাই: ভূমিমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:১৭ পিএম, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

মন্ত্রণালয়কে ঘিরে যে দুর্নীতির অভিযোগ রয়েছে দূর করতে চাই: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মিজানুর রহমান বলেছেন, ভূমি মন্ত্রণালয়ে দীর্ঘদিন ধরে ঘুষ ও দুর্নীতির যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, তা দূর করতে তিনি সক্রিয় উদ্যোগ নেবেন। মন্ত্রী বলেন, চ্যালেঞ্জ সত্ত্বেও মন্ত্রণালয়ের কাজকে আরও জনগণমুখী ও স্বচ্ছ করার জন্য সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় রয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁও ভূমি ভবনে সিটিজেন কেয়ার সেন্টার ও কল সেন্টার পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান।

মন্ত্রী আরও বলেন, দক্ষ ও প্রতিশ্রুতিবদ্ধ কর্মকর্তাদের সহায়তায় মন্ত্রণালয়কে আধুনিকভাবে পরিচালনা করা হবে এবং ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। তিনি নিশ্চিত করেছেন, সকল ধরনের ঘুষ, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মন্ত্রণালয় জিরো টলারেন্স নীতিতে থাকবে।

এ সময় ভূমি প্রতিমন্ত্রীও উপস্থিত ছিলেন। মন্ত্রী আরও উল্লেখ করেন, গত ১৭ বছরে যারা দায়িত্বে ছিলেন, তাদের কর্মকাণ্ড মন্ত্রণালয়কে শুধু দেশের নয়, আন্তর্জাতিক পর্যায়েও বিতর্কিত করেছে। এখন থেকে মন্ত্রণালয়কে স্বচ্ছ ও কার্যকর করার জন্য সব প্রকার পদক্ষেপ নেওয়া হবে।

 


একুশে সংবাদ/এ.জে

Link copied!