AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৫৭ পিএম, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে  চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‍‍`বাংলাদেশ ফার্স্ট‍‍` নীতি চীন স্বাগত জানিয়েছে। রাষ্ট্রদূত জানিয়েছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় চীন সব রকম সহযোগিতা অব্যাহত রাখবে।

এর আগে রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎকালে তিনি তিস্তা প্রকল্প বাস্তবায়ন নিয়ে আশাবাদী হওয়ার কথা জানান। তবে বাংলাদেশের নতুন সরকারের প্রতি তার মনোভাব সম্পর্কে স্পষ্ট মন্তব্য করেননি। চীনা রাষ্ট্রদূত উল্লেখ করেন, তার দেশ এই অঞ্চলের মানুষের উপকারে কাজ করছে এবং তৃতীয় পক্ষের হস্তক্ষেপের সমালোচনা করেন।

সাক্ষাতের সময় বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক এবং রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। চীন নতুন সরকারের সঙ্গে স্থিতিশীল ও ফলপ্রসূ সম্পর্ক রাখতে আগ্রহী।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!