AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সোনার দাম ভরিতে বাড়লো ৩ হাজার ২৬৬ টাকা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৩৫ এএম, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

সোনার দাম ভরিতে বাড়লো ৩ হাজার ২৬৬ টাকা

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এক ধাপে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বৃদ্ধির প্রভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিট থেকে নতুন এই দাম কার্যকর হবে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী—২২ ক্যারেট: প্রতি ভরি ৩,২৬৬ টাকা বাড়িয়ে ২,৫৮,৮২৪ টাকা, ২১ ক্যারেট: ৩,১৪৯ টাকা বাড়িয়ে ২,৪৭,১০২ টাকা, ১৮ ক্যারেট: ২,৬৮৩ টাকা বাড়িয়ে ২,১১,৭৬০ টাকা, সনাতন পদ্ধতি: ২,২১৬ টাকা বাড়িয়ে ১,৭৩,৩২৭ টাকা ।

উল্লেখ্য, মাত্র তিন দিন আগে—১৮ ফেব্রুয়ারি সকাল ৯টা ৩০ মিনিট থেকে—২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। সেই দামেই আজ সকাল ১০টা ১৪ মিনিট পর্যন্ত সোনা বিক্রি হয়েছে।

সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দামে—২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ৩৫০ টাকা বাড়িয়ে ৬,৭০৭ টাকা, ২১ ক্যারেট: ৩৫০ টাকা বাড়িয়ে ৬,৪১৫ টাকা, ১৮ ক্যারেট: ২৯২ টাকা বাড়িয়ে ৫,৪৮২ টাকা, সনাতন পদ্ধতি: ১৭৫ টাকা বাড়িয়ে ৪,০৮২ টাকা ।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা ও স্থানীয় তেজাবী সোনার মূল্য বৃদ্ধির কারণে বাজারে এমন ঘনঘন সমন্বয় দেখা যাচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!