ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে বিরোধীদলীয় উপনেতার দায়িত্ব পেয়েছেন ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং বিরোধীদলীয় হুইপ হিসেবে নির্বাচিত হয়েছেন নাহিদ ইসলাম।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ১১ দলীয় জোটের বৈঠক শেষে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
এ সময় জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে সম্মান জানানো রাজনৈতিকভাবে সবার দায়িত্ব। সে কারণেই ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদে শপথ গ্রহণ করেছেন।
তিনি অভিযোগ করেন, বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিয়ে জুলাইয়ের চেতনা ও গণভোটের সিদ্ধান্তকে উপেক্ষা করেছে। তারেক রহমান গণভোটে ‘হ্যাঁ’ বলার পরও শপথ গ্রহণ না করাকে তিনি দুঃখজনক বলে মন্তব্য করেন।
বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেওয়ার মাধ্যমে বিএনপি তাদের রাজনৈতিক অঙ্গীকার থেকে সরে এসেছে। বিএনপির দেওয়া ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় দাবি করে তিনি বলেন, এতে একটি আইনি ও সাংবিধানিক জটিলতার সৃষ্টি হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

