AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে চার স্তরের নিরাপত্তা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:০৮ পিএম, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে চার স্তরের নিরাপত্তা

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে নেওয়া হয়েছে চার স্তরের কড়া নিরাপত্তা। পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী ও বিজিবির মোট ১৫ হাজার সদস্য দায়িত্ব পালন করবেন। এ ছাড়া স্ট্যান্ডবাই থাকবে সোয়াট, বোম্ব ডিস্পোজাল ও ক্যানাইন ইউনিটের মতো বিশেষায়িত দল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দেশের ইতিহাসে প্রথমবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে নতুন সরকারের শপথ অনুষ্ঠান। অনুষ্ঠানে দেশি-বিদেশি এক হাজারের বেশি অতিথি অংশ নেবেন। মেগা অনুষ্ঠানের প্রস্তুতি হিসেবে দক্ষিণ প্লাজা এলাকায় ইতোমধ্যেই ব্যাপক কর্মযজ্ঞ চলছে।

নিরাপত্তা ব্যবস্থা কড়া করতে বোম্ব ডিস্পোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড পুরো এলাকায় সুইপিং করেছে। গুরুত্বপূর্ণ স্থানে সাদা পোশাকধারী গোয়েন্দারা অবস্থান নেবেন। সংসদের প্রবেশপথ ও অভ্যন্তরীণ এলাকাসহ চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়োগ করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, মন্ত্রিপরিষদ সদস্যদের বাসা থেকে দক্ষিণ প্লাজার উদ্দেশে রওনা দেয়ার সময় থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। প্রোটোকলের জন্য অর্ধশত গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস.এন. মো. নজরুল ইসলাম বলেন, “আনা-নেয়া রুট কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা করা হবে এবং সংসদ ভবনের চারপাশেও সতর্কতা থাকবে। নিরাপত্তা সংক্রান্ত কোনো ঝুঁকি আশঙ্কা করছি না। আশা করি অনুষ্ঠান নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে।”

শপথ অনুষ্ঠানের দিন মণিপুরী পাড়া ও আসাদ গেট সংলগ্ন সংসদ ভবনের প্রবেশপথ দিয়ে প্রবেশ করতে হবে। অনুষ্ঠান নির্বিঘ্ন রাখতে মানিক মিয়া অ্যাভিনিউ ও লেক রোড সকাল থেকে যান চলাচলের জন্য বন্ধ রাখা হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!