চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬–এ দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। একই সময়ে ৫৯টি জালভোট, ৩টি ব্যালট বাক্স ছিনতাই এবং বিভিন্ন সহিংস ঘটনার তথ্য পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সমন্বয় সেলের তথ্য অনুযায়ী—
১৪টি কেন্দ্রে পোলিং এজেন্টদের বের করে দেওয়ার ঘটনা ঘটেছে
১৩৫টি স্থানে প্রার্থী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে
৩টি কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই হয়েছে
৬ জন প্রার্থী মারধরের শিকার হয়েছেন
১৮টি ঘটনায় ভোট দিতে বাধা দেওয়া হয়েছে
৫৯টি কেন্দ্রে জালভোটের ঘটনা শনাক্ত হয়েছে
৪টি স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে
৩৩টি ঘটনায় নির্বাচনী দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়া গেছে
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং প্রতিটি ঘটনার বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

