AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান ১৩তম: টিআইবি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৪৪ পিএম, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান ১৩তম: টিআইবি

২০২৫ সালে দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান বিশ্বের ১৮২ দেশের মধ্যে ১৩তম। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রকাশিত ‘দুর্নীতির ধারণা সূচক (CPI) ২০২৫’-এর অনুযায়ী, বাংলাদেশের স্কোর ২৪, যা বৈশ্বিক গড় স্কোর ৪২-এর তুলনায় অনেক নিচে।

ধারণা সূচকে ১ পয়েন্ট বৃদ্ধি পেলেও সামগ্রিক র‌্যাঙ্কিংয়ে এক ধাপ অবনতি হয়েছে; ২০২৪ সালে বাংলাদেশ ১৪তম স্থানে ছিল। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের ইতিবাচক প্রভাবের কারণে ১ পয়েন্ট বৃদ্ধি হয়েছে। তবে সংস্কারপ্রক্রিয়ার দুর্বলতা ও মাঠপর্যায়ে দুর্নীতি কায়েম থাকার কারণে সামগ্রিকভাবে আমরা এক ধাপ পিছিয়েছে। অন্তর্বর্তী সরকার স্বচ্ছতার দৃষ্টান্ত স্থাপন করতে ব্যর্থ হয়েছে।”

সিপিআই ১০০-এর স্কেলে তৈরি করা হয়; ০ স্কোর সবচেয়ে বেশি দুর্নীতিপ্রবণ এবং ১০০ স্কোর সবচেয়ে কম দুর্নীতিপ্রবণ দেশ হিসেবে বিবেচিত। ২০২৫ সালে ডেনমার্ক সর্বোচ্চ ৮৯ স্কোর নিয়ে শীর্ষে, এরপর ফিনল্যান্ড (৮৮) ও সিঙ্গাপুর (৮৪)। সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে ৯ স্কোর নিয়ে যৌথভাবে শীর্ষে আছে দক্ষিণ সুদান ও সোমালিয়া।

দক্ষিণ এশিয়ার দেশের মধ্যে ভুটান ৭১ স্কোর নিয়ে শীর্ষে, ভারতের স্কোর ৩৯, মালদ্বীপ ৩৯, শ্রীলঙ্কা ৩৫, নেপাল ৩৪, পাকিস্তান ২৮ এবং আফগানিস্তান ১৬।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!