সরকার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে সরিয়ে দিয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সুরাইয়া আক্তার জাহান নিজের বর্তমান পদের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই দায়িত্ব পালন করবেন এবং কেবল ‘দায়িত্ব ভাতা’ পাবেন; অন্য কোনো আর্থিক বা আনুষঙ্গিক সুবিধা দেওয়া হবে না।
মোহাম্মদ এজাজকে পূর্বে গত বছরের ১২ ফেব্রুয়ারি রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান পদ থেকে ডিএনসিসির প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছিল। এছাড়া গত ১ ফেব্রুয়ারি দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ তাকে দেশত্যাগের নিষেধাজ্ঞা জারি করেছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

