AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া নির্বাচনের জন্য চ্যালেঞ্জ নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:১১ পিএম, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া নির্বাচনের জন্য চ্যালেঞ্জ নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনী সহিংসতা কিংবা লুট হওয়া অস্ত্র এখনো পুরোপুরি উদ্ধার না হওয়াকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কোনো বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে না। তিনি দাবি করেন, অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় এবারের নির্বাচন আরও সুষ্ঠু, অবাধ ও উৎসবমুখর হবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ড আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

অনুষ্ঠানে তিনি বাংলাদেশ কোস্টগার্ডের ৪০ জন সদস্যকে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে পদক প্রদান করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে দায়িত্ব পালনকালে কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে। কোনো প্রার্থী বা রাজনৈতিক দলের পক্ষে কাজ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পক্ষপাতের অভিযোগ পেলেও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

তিনি আরও বলেন, সহিংসতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ তৎপর রয়েছে। তবে অনেক ক্ষেত্রে প্রার্থী ও তাদের সমর্থকেরা তুচ্ছ কারণে সহিংসতায় জড়িয়ে পড়ছেন, যা পরিহার করা জরুরি। সবাইকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানান তিনি।

এর আগে লিখিত বক্তব্যে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পুনরায় কোস্টগার্ড সদস্যদের নির্বাচনে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

অনুষ্ঠানে কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বাংলাদেশ কোস্টগার্ড প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি জানান, নির্বাচন উপলক্ষে গত ১৮ জানুয়ারি থেকে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২৮ দিনব্যাপী উপকূলীয় ও নদী তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকায় ১০০টি প্লাটুনের প্রায় ৩ হাজার ৫০০ সদস্য মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!