AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৪৭ এএম, ৩১ জানুয়ারি, ২০২৬

সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোট ঘিরে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভোটারদের নিরাপদ ও শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতেই এই ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) বিজিবি সদর দপ্তর সূত্র জানায়, দেশের চার হাজার ৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি সারাদেশে ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য নির্বাচনকালীন নিরাপত্তায় মোতায়েন থাকবে। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। এর মধ্যে সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবে।

ঝুঁকির মাত্রা বিবেচনায় ৩০০টি সংসদীয় আসনেই বিজিবিকে মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। উপজেলা অনুযায়ী ২ থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে।

বিজিবি সদর দপ্তর আরও জানায়, নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় র‍্যাপিড অ্যাকশন টিম (আরএটি), হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে এসব ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হবে। এছাড়া নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে বিশেষ প্রশিক্ষিত কে-নাইন ডগ স্কোয়াডও মাঠে থাকবে।

বিজিবির এই সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং সহিংসতামুক্ত হবে বলে আশা সংশ্লিষ্টদের।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!