AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আত্রাইয়ে কলেজে অভিভাবক সমাবেশ


Ekushey Sangbad
আত্রাই উপজেলা প্রতিনিধি, নওগাঁ
০৫:১১ পিএম, ৩০ জানুয়ারি, ২০২৬

আত্রাইয়ে কলেজে অভিভাবক সমাবেশ

নওগাঁ আত্রাই উপজেলার ডিজিটাল শিক্ষাপ্রতিষ্ঠান বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক-মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) বেলা ১২টায় কলেজ মিলনায়তনে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের প্রভাষক মোঃ আবু রেজার সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী।

অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের কলেজে নিয়মিত উপস্থিত হয়ে, ক্লাশ টেস্ট,কুইজ টেস্ট,অ্যাসাইমেন্ট,ব্যবহারিক পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষায় অংশ গ্রহণ করে ধারাবাহিক মূল্যায়নের শতকরা ৪০ ভাগ নম্বর অর্জন তথা গুণগত কারিগরি শিক্ষা গ্রহণে সহায়তা করার জন্য অভিভাবকদের প্রতি প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

সমাবেশে অভিভাবক ও সুধিজনদের পক্ষ থেকে রওশন আলী সরদার, লিপু সরদার, সিদ্দিকুর রহমান,আব্দুস সামাদ,মোছা.রোখসানা খাতুন,মাহামুদা আক্তার মিনি,কলেজের প্রভাষক মোঃ জাকিরুল ইসলাম, মোঃ মামুনুর রশিদ, মোঃ ইদ্রিস আলী  প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজেকে একটি মানসম্মত ও শৃঙ্খলাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলার জন্য পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে,মেধা ও মনন দুটোই সুন্দরভাবে বিকশিত করতে নিয়মিত অ্যানুয়াল স্পোর্টস, সাংস্কৃতিক অনুষ্ঠান, শারীরিক কসরত, রোভার স্কাউটিংসহ অন্যান্য সহশিক্ষা কার্যক্রম নিয়মিত আয়োজন করার আহবান জানান।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!