AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন


Ekushey Sangbad
বাসস
১২:৩২ পিএম, ২৫ জানুয়ারি, ২০২৬

বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনের বলরুমে বিভিন্ন দেশের কূটনীতিক ও মিশন প্রধানদের সঙ্গে বৈঠক করেছে।

রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় শুরু হওয়া এই বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ নির্বাচন কমিশনার মো. আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত ছিলেন। এছাড়া ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিনিয়র সচিব আখতার আহমেদও বৈঠকে অংশ নেন।

বৈঠকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জাতিসংঘের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা কেন্দ্রীভূত ছিল আসন্ন নির্বাচনের প্রস্তুতি, নির্বাচনী প্রক্রিয়া, আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগ এবং নির্বাচন সংক্রান্ত স্বচ্ছতা ও আইনশৃঙ্খলার বিষয়গুলোতে।

নির্বাচন কমিশন জানিয়েছে, বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার কমিশন ভবনে ফিরে সাংবাদিকদের বিস্তারিত ব্রিফিং দেবেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!