বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী রোববার এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কমিশন সূত্র।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে জানান, রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি অভিজাত হোটেলে কমিশনের সব সদস্য বিদেশি মিশনগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেবেন।
তিনি বলেন, বৈঠকে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিদেশি কূটনীতিক ও জাতিসংঘের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। আলোচনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরা হবে।
নির্বাচন কমিশনার আরও জানান, এই বৈঠকের মাধ্যমে নির্বাচন পরিচালনায় কমিশনের ভূমিকা, গৃহীত পদক্ষেপ এবং নির্বাচন ঘিরে সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে আন্তর্জাতিক মহলকে অবহিত করা হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

