ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি (বুধবার) সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে নির্বাচনকে কেন্দ্র করে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। পাশাপাশি শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিকদের জন্য টানা দুই দিন—১০ ও ১১ ফেব্রুয়ারি—ছুটি কার্যকর থাকবে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচনের দিন ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে এবং ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতেই এই ছুটির ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান প্রেস সচিব।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

