AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সেনাপ্রধানের সঙ্গে ইতালি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৩০ পিএম, ২১ জানুয়ারি, ২০২৬

সেনাপ্রধানের সঙ্গে ইতালি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার-সেক্রেটারি অব স্টেট মাত্তেও পেরেগ্রা দি ক্রেমনাগোর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সেনাসদরে অনুষ্ঠিত এই সাক্ষাৎকালে উভয়পক্ষের মধ্যে সৌজন্য বিনিময় হয় এবং বাংলাদেশ ও ইতালির মধ্যে সামরিক সহযোগিতা বাড়ানোর সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা করা হয়।

আন্ডার-সেক্রেটারি অব স্টেট ইতালি সরকার বাংলাদেশের প্রতিরক্ষা শিল্প সক্ষমতা উন্নয়নে সহযোগিতা প্রদানে আগ্রহ প্রকাশ করেন। এছাড়াও তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিযুক্ত বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারিত্ব এবং নিষ্ঠা প্রশংসা করেন। সুদানের আবেইতে শহীদ বাংলাদেশি সেনাদের প্রতি গভীর শ্রদ্ধা ও শোকও প্রকাশ করা হয়। সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/ এ.জে

Link copied!