AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভোটের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধারের নির্দেশ প্রধান উপদেষ্টার


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৫:১২ পিএম, ২০ জানুয়ারি, ২০২৬

ভোটের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধারের নির্দেশ প্রধান উপদেষ্টার

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে লুট হওয়া সব অস্ত্র দ্রুত উদ্ধারের ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি স্পষ্ট করে বলেন, যেকোনো উপায়ে নির্বাচনের আগেই এসব অস্ত্র উদ্ধার নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক সংস্কার বাস্তবায়ন জাতীয় কমিটির বৈঠকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে গিয়ে এ নির্দেশনা দেন তিনি।

বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা এবং ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে করণীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে।

পরে দুপুরে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য সাংবাদিকদের জানান।

তিনি বলেন, নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে নিরাপত্তা সংস্থাগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে এবং লুট হওয়া অস্ত্র উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!