AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসিতে অষ্টম দিনের আপিল শুনানি চলছে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:০০ এএম, ১৭ জানুয়ারি, ২০২৬

ইসিতে অষ্টম দিনের আপিল শুনানি চলছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির অষ্টম দিনের কার্যক্রম চলছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি শুরু হয়। শুনানি চলবে বিকেল ৫টা পর্যন্ত।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আজ ৫১১ থেকে ৬১০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল রোববার (১৮ জানুয়ারি) আপিল শুনানির শেষ দিন।

এর আগে, শুক্রবার (১৬ জানুয়ারি) ষষ্ঠ দিনের শুনানিতে কমিশনে দাখিল করা ৪৩টি আবেদনের ওপর সিদ্ধান্ত দেওয়া হয়। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা ১৮টি আপিল মঞ্জুর এবং ১৭টি নামঞ্জুর করা হয়েছে। এছাড়া মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা ৪টি আপিল নামঞ্জুর করা হয়। একই দিনে ৪টি আপিল আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে।

সংশোধিত তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তির সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি।

নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং তা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!