AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মিঠামইনে ইউপি চেয়ারম্যান বহিষ্কার, প্রশাসক নিয়োগ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
০১:৩১ পিএম, ১৩ জানুয়ারি, ২০২৬

মিঠামইনে ইউপি চেয়ারম্যান বহিষ্কার, প্রশাসক নিয়োগ

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় তিনটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাময়িকভাবে বহিষ্কার করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে ইউনিয়ন পরিষদগুলোর স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৩(১) ধারার বিধান অনুযায়ী এবং পরিষদের কার্যক্রম পরিচালনায় অবহেলার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কৃত চেয়ারম্যানরা হলেনঃ ১ নং গোপদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন , ০৪ নং ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোখলেছুর রহমান ভূঁইয়া , ০৭ নং বৈরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম।

বহিষ্কৃত চেয়ারম্যানদের পরিবর্তে মিঠামইন উপজেলার ১নং গোপদিঘী ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাদিকুর রহমান। ৪ নং ঘাগড়া ইউনিয়ন পরিষদে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ভূঁইয়া মো. মাজহারুল ইসলামকে। আর ৭ নং বৈরাটি ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ই.আ.ম. মামুন মজুমদার।
কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রশাসক নিয়োগের মাধ্যমে ইউনিয়ন পরিষদগুলোর সেবা কার্যক্রমে গতি আসবে এবং প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে বলে প্রত্যাশা স্থানীয়দের।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!