AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তৃতীয় দিনের শুনানিতে ৪১ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ২৫


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:০০ পিএম, ১২ জানুয়ারি, ২০২৬

তৃতীয় দিনের শুনানিতে ৪১ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য জমা দেওয়া মনোনয়নপত্রের বিষয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে (ইসি) তৃতীয় দিনে ৭১টি আপিল শুনানি হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) অনুষ্ঠিত শুনানিতে নির্ধারিত ৭০টি আপিলের পাশাপাশি রোববারের একটি স্থগিত আপিলও নিষ্পত্তি হয়। এতে ৪১ জন প্রার্থিতা ফিরে পান, ২৫ জনের আপিল মঞ্জুর হয়নি, ৪ জনের আপিল স্থগিত রাখা হয়েছে এবং ১ জন আপিল প্রত্যাহার করেছেন।

শুনানিতে চট্টগ্রাম-৯ আসনের জামায়াতের প্রার্থী এ কে এম ফজলুল হকের আপিল নাগরিকত্ব সংক্রান্ত কারণে মঞ্জুর করা হয়নি। অন্যদিকে, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি ও কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী হাসনাত কাইয়ূম প্রার্থিতা ফিরে পেয়েছেন।

এর আগে, গত শনিবার ৫১ জন এবং রোববার ৫৭ জন প্রার্থিতা বৈধ হিসেবে ঘোষণা পেয়েছিলেন।

সংসদ নির্বাচনের সংশোধিত তফসিল অনুযায়ী, আপিল শুনানি ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি, এবং ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!