AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতীয় নাগরিকদের পর্যটক ভিসা সীমিত করল বাংলাদেশ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৫৮ পিএম, ৮ জানুয়ারি, ২০২৬

ভারতীয় নাগরিকদের পর্যটক ভিসা সীমিত করল বাংলাদেশ

ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক ভিসা প্রদান সীমিত করেছে বাংলাদেশ। ভারতের বিভিন্ন শহরে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোতে পর্যটক ভিসা কার্যক্রম কমিয়ে আনা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) প্রকাশিত বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে অবস্থিত বাংলাদেশের উপদূতাবাসগুলোতে ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া বর্তমানে সীমিত রাখা হয়েছে। এর আগে নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাস এবং আগরতলায় অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার কার্যালয় থেকে ভিসা প্রদান কার্যক্রম বন্ধ করা হয়। ফলে এখন কেবল গুয়াহাটিতে অবস্থিত বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার অফিস থেকেই সীমিত আকারে ভিসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে বাংলাদেশি মিশনগুলোর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বুধবার থেকে পর্যটক ভিসা ইস্যু সীমিত করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, পর্যটক ভিসা ছাড়া অন্যান্য ক্যাটাগরির ভিসা—বিশেষ করে বাণিজ্যিক ভিসা—এখনও চালু রয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে অবস্থিত চারটি ভারতীয় ভিসা কেন্দ্রে ভাঙচুরের ঘটনা ঘটে। ওই সময় ঢাকায় একটি ভিসা সেন্টারের সামনেও বিক্ষোভ হয়। এর পরিপ্রেক্ষিতে ভারত সাময়িকভাবে সব ধরনের ভিসা কার্যক্রম স্থগিত করে।

বিবিসির তথ্যমতে, পরে ভিসা কেন্দ্রগুলো পুনরায় চালু হলেও ভারত সরকার জানায়—মেডিকেল ভিসা ও কিছু জরুরি প্রয়োজন ছাড়া অন্যান্য ভিসা আপাতত ইস্যু করা হবে না। বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় পর্যটক ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!