AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অন্তর্বর্তী সরকারের মেয়াদে শাহজালালের থার্ড টার্মিনাল চালু হবে না


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:২০ পিএম, ৫ জানুয়ারি, ২০২৬

অন্তর্বর্তী সরকারের মেয়াদে শাহজালালের থার্ড টার্মিনাল চালু হবে না

অন্তর্বর্তী সরকারের মেয়াদের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হচ্ছে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আহমেদ।

সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। ওই অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল সংশোধন অধ্যাদেশ ২০২৬ এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ ২০২৬ জারির বিষয়টি তুলে ধরা হয়।

উপদেষ্টা বলেন, নতুন দুটি অধ্যাদেশ কার্যকর হলে বিমান টিকিট কেনাবেচাকে ঘিরে দীর্ঘদিনের প্রতারণা ও হয়রানি বন্ধ হবে। এ লক্ষ্যে অধ্যাদেশে কঠোর বিধান রাখা হয়েছে। তার মতে, অসাধু ট্রাভেল এজেন্সিগুলোর মাধ্যমে যে সিন্ডিকেট গড়ে উঠেছিল, সেটি ভেঙে দেওয়া সম্ভব হবে এবং যাত্রীরা ন্যায্য সেবা পাবেন।

বিমানের রুট পরিবর্তন বা ডাইভারশন প্রসঙ্গে শেখ বশিরউদ্দীন আহমেদ জানান, ঘন কুয়াশার সময় পার্শ্ববর্তী দেশে ফ্লাইট ডাইভারশন এড়াতে কক্সবাজার বিমানবন্দরকে ক্যাটাগরি-থ্রি মানে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান বলেন, সংশোধিত অধ্যাদেশ দুটি বাস্তবায়িত হলে বিমান পরিবহন ও ট্রাভেল ব্যবসায় শৃঙ্খলা, আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। এতে বিমানের টিকিটের ন্যায্যমূল্য প্রতিষ্ঠার পাশাপাশি অভিবাসী কর্মী ও সাধারণ যাত্রীদের অধিকার সুরক্ষিত হবে এবং পর্যটন খাতে সুশাসন ও আন্তর্জাতিক মান বজায় রাখা সম্ভব হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!