AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নির্বাচনে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে : স্বরাষ্ট্র উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:৪০ পিএম, ৪ জানুয়ারি, ২০২৬

নির্বাচনে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জাতীয় নির্বাচন রাষ্ট্রের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং এই প্রক্রিয়ায় পুলিশের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তিনি আশ্বস্ত করেন, আসন্ন নির্বাচনে পুলিশ বাহিনী সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান বজায় রাখবে।

রোববার (৪ জানুয়ারি) রাজধানীর রাজারবাগে ডিএমপি ট্রেনিং একাডেমিতে আয়োজিত ‘নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই কর্মশালার আয়োজন করা হয়।

উপদেষ্টা বলেন, নির্বাচনকালীন মাঠে দায়িত্ব পালনকারী প্রতিটি পুলিশ সদস্য জনগণের আস্থার প্রতীক হিসেবে কাজ করবে। এজন্য সবাইকে দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্বের সর্বোচ্চ মান বজায় রেখে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচনপূর্ব, নির্বাচন চলাকালীন এবং নির্বাচন-পরবর্তী প্রতিটি ধাপে পুলিশের করণীয় বিষয়ে স্পষ্ট ধারণা থাকা জরুরি। নির্বাচন যেন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন হয়—সে লক্ষ্যে পুলিশ সদস্যদের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) সরদার নুরুল আমিন, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মশালা তিন দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে ২২টি ব্যাচে ১৮ হাজার ১৫০ জন পুলিশ কর্মকর্তা প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। ডিএমপির ১৯টি ভেন্যুতে মোট ২৮টি ব্যাচে সম্ভাব্য ২৪ হাজার ৩৪২ জন পুলিশ সদস্যকে প্রশিক্ষণের আওতায় আনা হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!