AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এখন ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:৫০ পিএম, ৩ জানুয়ারি, ২০২৬

এখন ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলায় নিরাপদ, সুশৃঙ্খল ও দায়িত্বশীলভাবে ক্ষমতা হস্তান্তর সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশটির পরিচালনার দায়িত্ব যুক্তরাষ্ট্রের হাতে থাকবে।

শনিবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে মার্কিন সেনারা আটক করার পর ফ্লোরিডার স্থানীয় সময় রাত ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ট্রাম্প।

তিনি দাবি করেন, অত্যন্ত দ্রুততা ও দক্ষতার সঙ্গে অভিযানে মাদুরোকে আটক করা হয়েছে। অভিযানের সময় ভেনেজুয়েলার সেনারা প্রস্তুত থাকলেও মার্কিন বাহিনীর কোনো সদস্য হতাহত হয়নি বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “বিশ্বের আর কোনো দেশ এমন অভিযান চালাতে পারত না, যা যুক্তরাষ্ট্র করেছে। খুব অল্প সময়ের মধ্যেই ভেনেজুয়েলার সামরিক সক্ষমতাকে কার্যত নিষ্ক্রিয় করে দেওয়া হয়। আমাদের সঙ্গে সহযোগিতাকারী সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় গভীর রাতে সফলভাবে মাদুরোকে আটক করা হয়েছে। পুরো কারাকাস তখন অন্ধকারে ঢাকা ছিল, কারণ বিশেষ কৌশলে শহরের বিদ্যুৎ ব্যবস্থা অচল করা হয়েছিল।”

প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, প্রয়োজনে ভেনেজুয়েলায় দ্বিতীয় দফা বড় সামরিক অভিযান চালানোর সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। তবে মাদুরো আটক হওয়া এবং প্রথম অভিযান সফল হওয়ায় নতুন করে হামলার সম্ভাবনা কম বলে তিনি ইঙ্গিত দেন।

সংবাদ সম্মেলনে ট্রাম্প নিশ্চিত করেন, নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়ে দেশটির বিচার ব্যবস্থার আওতায় আনা হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!