AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকা-করাচি ফ্লাইট চালাতে বিমান বাংলাদেশকে অনুমতি দিলো পাকিস্তান


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৩১ পিএম, ২ জানুয়ারি, ২০২৬

ঢাকা-করাচি ফ্লাইট চালাতে বিমান বাংলাদেশকে অনুমতি দিলো পাকিস্তান

ঢাকা থেকে করাচি  সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে অনুমতি দিয়েছে পাকিস্তান। শুক্রবার (২ জানুয়ারি) পাকিস্তানের সংবাদমাধ্যম সামা নিউজ এই তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ অনুমোদনকে দক্ষিণ এশিয়ার আকাশপথ যোগাযোগে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। নতুন বছরের শুরুতে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বিমান যোগাযোগে এটি একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি।

সূত্র জানায়, পাকিস্তান সরকারের আনুষ্ঠানিক সম্মতির পর দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) ঢাকা-করাচি রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বিমান বাংলাদেশকে।

প্রাথমিকভাবে এই অনুমতি ২০২৬ সালের ৩০ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। নির্ধারিত সময় শেষে অনুমোদনের মেয়াদ পুনরায় পর্যালোচনা করা হতে পারে।

অনুমোদন অনুযায়ী, নির্ধারিত ও স্বীকৃত আকাশপথ ব্যবহার করে পাকিস্তানের আকাশসীমায় উড্ডয়ন করতে পারবে বিমান বাংলাদেশ। একই সঙ্গে কর্তৃপক্ষ নির্ধারিত রুট ও শর্তাবলি কঠোরভাবে অনুসরণ করতে হবে বলে জানানো হয়েছে।

এ ছাড়া করাচি বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য পৃথক স্লট বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি ফ্লাইট পরিচালনার আগে করাচি বিমানবন্দর কর্তৃপক্ষকে উড্ডয়নসংক্রান্ত বিস্তারিত তথ্য জানাতে হবে। পাশাপাশি অপারেশনাল সমন্বয় ও নিরাপত্তা সংক্রান্ত সব শর্ত পূরণ নিশ্চিত করতে হবে।

পাকিস্তানের বিমান চলাচল সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের জনগণই উপকৃত হবে। এতে ভ্রমণ আরও সহজ হবে, জনগণের পারস্পরিক যোগাযোগ বাড়বে এবং ব্যবসা ও বাণিজ্য সম্প্রসারণের নতুন সুযোগ সৃষ্টি হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!